ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতের অমরনাথে পুণ্যার্থী বোঝাই বাস খাদে, নিহত ১৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ   ভারতের অমরনাথে জঙ্গি হামলার এক সপ্তাহের মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন পুণ্যার্থী নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। কাশ্মীরের রামবান জেলায় রোববার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুণ্যার্থী বোঝাই একটি বাস বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বাসটি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে গেছে। রামবানের পুলিশ সুপার মোহন লাল জানিয়েছে, চাকা পিছলে যাওয়াতেই এই  দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। গুরুতর আহতদের দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে।   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথে পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, “বাস দুর্ঘটনায় অমরনাথ যাত্রীদের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।” পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উল্লেখ্য, গত সোমবার (১০ জুলাই) অমরনাথে যাওয়ার সময় বাতেঙ্গুর কাছে পুণ্যার্থীবোঝাই একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এতে ৮ জন নিহত এবং বহু পুণ্যার্থী আহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ভারতের অমরনাথে পুণ্যার্থী বোঝাই বাস খাদে, নিহত ১৬

আপডেট টাইম : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭