ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধর্ষণ নিয়ে বিজেপির সাংসদ রূপার বিতর্কিত মন্তব্যে এফআইআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৩০৭ বার
হাওর বার্তা ডেস্কঃ  ভারতের পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ রূপা গাঙ্গুলির বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির খবরে জানা যায়, ধর্ষণ ইস্যুতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রূপা গাঙ্গুলি। গত শুক্রবার তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘তাদের স্ত্রী ও কন্যাকে পশ্চিমবঙ্গে পাঠানো হোক। যদি তারা সেখানে ধর্ষণের শিকার না হয়ে ১৫ দিনের বেশি টিকতে পারে, তা হলে আমাকে এসে বলুক।’
রূপার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। রূপাকেই আক্রমণ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা ও জ্বালানিবিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘পুরো রাজ্যকে দোষারোপ করার আগে রূপা গাঙ্গুলির বলা উচিত, তিনি কতবার পশ্চিমবঙ্গে ধর্ষণের শিকার হয়েছেন। তা হলেই তার বক্তব্যের সত্যতা বোঝা যাবে।’
পিটিআইয়ের খবর বলছে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মন্তব্যের জন্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও পুলিশ তদন্ত করছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গত মাসে ক্ষুদ্র জাতিসত্তার ৩ নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এরপর থেকেই রাজনৈতিক নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে।
বিজেপির এক নেতার বিবৃতিতে অভিযোগ করা হয়, পুলিশ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের আজ্ঞাবাহী হিসেবে পুলিশ কাজ করছে।
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ২০১৫ সালে বিজেপিতে যোগদানকারী রাজনৈতিক নেতা রূপা গাঙ্গুলিও রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র মরে গেছে।
এএনআই সংবাদ সংস্থা অনুসারে, বিজেপি রূপা গাঙ্গুলির বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ধর্ষণ নিয়ে বিজেপির সাংসদ রূপার বিতর্কিত মন্তব্যে এফআইআর

আপডেট টাইম : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭