ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ভারতের তিনরাজ্যে ক্ষতিগ্রস্থ ১৭ লাখ মানুষ; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য আসাম, অরুণাচল ও মনিপুরের ৫৮ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সেখানে টানা বৃষ্টির কারণে সমতলে বন্যা ও পাহাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে  ছাড়িয়েছে ১০০ জনে । উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা  প্রায় ৫০।

দেশটির বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র জানিয়েছে, বন্যায় কাজিরাঙ্গা পার্কের অধিকাংশ অঞ্চল ডুবে গেছে। তারা কাজিরাঙ্গা পার্ক থেকে অন্তত ১৭টি বল্‌গা-হরিণ উদ্ধার করেছে। যদিও পরে সেগুলোর মধ্যে ১৩টিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কেবল আসামের ২৬ জেলায় অন্তত ১৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৪ জুলাই শুক্রবার এনডিটিভি সূত্রে বলা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য আসাম, অরুণাচল ও মনিপুরের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী জিতেন্দ্র সিং বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি বলেন, টানা বৃষ্টির কারণে ওই অঞ্চলে ‘অকল্পনীয়’ ক্ষতি হয়েছে।

তিনি বলেন, তিন রাজ্যে মোট ৫৮টি জেলা বন্যাকবলিত। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দায়িত্বে থাকা এ মন্ত্রী এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজে কেন্দ্র থেকে সব রকমের সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

তিনি বলেন, বন্যা ও ভূমিধসের কারণে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার জন্য পর্যাপ্ত শুকনা খাবার ও শিশুখাদ্য প্রস্তুত আছে বলেও জানান জিতেন্দ্র।

মন্ত্রী বন্যা কবলিত এলাকায় মহামারী রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এবং মোবাইল যোগাযোগ পুনঃস্থাপনে টেলিকম মন্ত্রীকে অনুরোধ করার কথাও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভারতের তিনরাজ্যে ক্ষতিগ্রস্থ ১৭ লাখ মানুষ; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০

আপডেট টাইম : ১২:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭