ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দাদা-নানাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে বসবাসরতদের দাদা-দাদি, নানা-নানিসহ নিকট আত্মীয়দের দেশটিতে প্রবেশে বাধা থাকছে না। বৃহস্পতিবার হাওয়াইয়ের একটি আদালত ট্রাম্প প্রশাসনের নতুন ভিসানীতিতে ‘ঘনিষ্ঠ আত্মীয়’ এর সংজ্ঞার পরিধি বাড়ানোয় এ সুযোগ সৃষ্টি হলো।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের ব্যাপারে সুপ্রিম  কোর্টের রায় পাওয়ার পর গত মাস থেকে নতুন ভিসানীতি চালু করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরতদের সঙ্গে পারিবারিকভাবে ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক নেই এমন ব্যক্তিদের ভিসা দেওয়া হবে না। নির্দেশনায় ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক বলতে বাবা-মা, স্বামী অথবা স্ত্রী, সন্তান, মেয়ের স্বামী, ছেলের স্ত্রী এবং ভাইবোনকে বোঝানো হয়। দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি, খালা-ফুপু, মামা-চাচা, ভাগ্নে-ভাগ্নি, ভাতিজা-ভাতিজিসহ অন্য স্বজনরা এর আওতায় পড়বেন না ।

বৃহস্পতিবার হাওয়াই ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডেরিক ওয়াটসন ওই নির্দেশনাকে ‘অননুমোদিত’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, ‘ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের মধ্যে যে দাদা-দাদী, নানা-নানীরা থাকেন, তা সাধারণ কাণ্ডজ্ঞানেই বোঝা যায়। প্রকৃতপক্ষে তারাই ঘনিষ্ঠ পারিবারিক সদস্যের উৎকৃষ্ট নমুনা।’

চলতি বছরের প্রথম দিকে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞায় ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার কথা বলা হয়েছিল।নিম্ম আদালত কয়েক দফায় এই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয়। গত জুনে এই নিষেধাজ্ঞা আংশিক কার্যকরে রায় দেয় সুপ্রিম কোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দাদা-নানাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই

আপডেট টাইম : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭