ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

১৭ জেলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ আগস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৪৫৫ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফা লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২৮ আগস্ট দ্বিতীয় দফায় ১৭ জেলায় এই পরীক্ষা নেয়া হবে বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৩টা থেকে এক ঘণ্টা ২০ মিনিট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দফায় যেসব জেলায় পরীক্ষা নেয়া নেয়া হবে সেসব জেলাগুলো হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট।

১৭ জেলায় এক লাখ ৫০,৭৬৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

প্রথম দফায় গত ২৭ জুন নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনী জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

বৈধ প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত বছরের ১০ ডিসেম্বর প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর, যার আওতায় প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ রায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

১৭ জেলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ আগস্ট

আপডেট টাইম : ১১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫