ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কোহলি-আনুশকার রোমান্স নিউইয়র্কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৪০৩ বার
হাওর বার্তা ডেস্কঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে ভারতের বিদায়। এরপর দেশে না ফিরে টিম ইন্ডিয়া চলে যায় ক্যারিবিয়ান দীপপুঞ্জে। দেশে ফিরেই সিরিজ খেলতে শ্রীলঙ্কা যেতে হবে ইন্ডিয়াকে। টানা সিরিজ খেলতে তাই প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে ঘরের বাইরে আছে কোহলিরা।
এক ঘেয়েমি কাটাতে ক্যারিবিয়ান সিরিজ শেষ করেই ইন্ডিয়ান অধিনায়ক বিরাট কোহলি উড়ে গেছেন আমেরিকা। কারণ সেখানে যে তার অপেক্ষায় ছিলেন প্রেমিকা বলিউডের হার্টথ্রব অভিনেত্রী আনুশকা শর্মা।
কোহলি-আনুশকার প্রেম এখন বিশ্বক্রীড়া জগতের অন্যতম আলোচিত খবর। তাদের যেকোন ছবি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। বুধবার কোহলি আমেরিকা থেকেই প্রেমিকাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রামে। আর মুহুর্তেই সেটি লুফে নেন বিরুশ্কা ভক্তরা। মাত্র ১৮ ঘন্টা পেরুতেই ছবিটিতে ১৫ লাখের উপর লাইক পড়েছে, মন্তব্য ছিল ২০ হাজারের উপরে। বেশির ভাগই বলছেন, কোহলি-আনুশকা জুটিটি যেন একে অন্যের জন্য গড়া। তাদের প্রার্থনা, সারা জীবনই একসঙ্গে থাকুক এই তারকা জুটি।
প্রসঙ্গত, তারকা হওয়ার কারণে দুজনেরই ‘অনুসারী’র সংখ্যা প্রচুর। ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলার জাতীয় দলের অধিনায়ক যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করেন, সেটা বহু মানুষের নজর তো কাড়েই, সংবাদেরও উৎস হয়ে ওঠে। আনুশকা নিজের ক্ষেত্রেও সফল। ভারতের শীর্ষ অভিনয়শিল্পীদের একজন। ঝড় তো উঠবেই। ছবিটা এমনিতে অবশ্য তেমন রোমান্টিক নয়। কোহলির ক্যাপশনটা মন কেড়েছে সবার। কোহলি বলেন, ‘অনেক প্রয়োজনের ছুটিতে ভালোবাসার মানুষের সঙ্গে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কোহলি-আনুশকার রোমান্স নিউইয়র্কে

আপডেট টাইম : ০৮:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭