ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগস্টে চূড়ান্ত হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী আগস্ট মাসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় অপরাধ হলে মামলা হবে, এটি স্বাভাবিক। ৫৭ ধারায় এখনো যে মামলা হচ্ছে, সেগুলোতে যেন কেউ হয়রানির শিকার না হয়, সেজন্য তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হবে।

তিনি আরো বলেন, চার্জশিট দেওয়ার আগে একটি তদন্ত হয়। সেই তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার পরেই চার্জশিট দেওয়া হবে। এ বিষয়ে আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আজকের বৈঠকে যে আলোচনা হয়েছে, সেগুলোকে একত্রিত করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হচ্ছে। এর খসড়া আগস্টের মাঝামাঝি চূড়ান্ত করা হবে। ওই অ্যাক্টে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়ের করা চলমান মামলাগুলো প্রসঙ্গে তিনি বলেন, মামলাগুলো স্বাভাবিক গতিতেই চলবে। এগুলো নতুন আইন না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনে চলবে।

৫৭ ধারায় দায়ের করা বেশিরভাগ মামলাই সাংবাদিকদের বিরুদ্ধে করা হচ্ছে, সাংবাদিকদের এ ধরনের উদ্বেগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলা তো মামলাই। এ বিষয়ে যদি আপনাদের কোনো কনসার্ন থাকে, তাহলে আমাকে বলেন। আমি সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষকে সেভাবে বলব।

আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব শহিদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগস্টে চূড়ান্ত হবে

আপডেট টাইম : ০৮:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭