ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

মধ্যবর্তী নয়, নতুন নির্বাচন চায় বিএনপি : ড. রিপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪১২ বার

মধ্যবর্তী নয়, নতুন নির্বাচন চায় বিএনপি। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আজ বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ড. রিপন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যা হয়েছে তা কোনো নির্বাচন ছিল না, সেটি ছিল নির্বাচনের নামে প্রহসন। আর সেকারণে বর্তমান সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন নয়, সকল দলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য।
আগামী নির্বাচনে না গেলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র বলেন, বিএনপির প্রতি সৈয়দ আশরাফের এমন সহানুভূতির জন্য ধন্যবাদ জানাই। তবে তাকে জানিয়ে রাখি, বিএনপির ধ্বংস বা বিলুপ্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শে জেগে থাকবে।
রিপন বলেন, রাজনীতিও তেমনি একটি স্বপ্ন। রাজনীতি হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের বাহন। বিএনপির যদি সেই স্বপ্ন থাকে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি বাহন (নেতাকর্মী-সমর্থক) থাকে, তাহলে শহীদ জিয়ার আদর্শ পূরণে বিএনপি বেঁচে থাকবে। বিএনপি ধ্বংস হবে না।
তিনি আরও যোগ করেন, ‘বিএনপি শুধু বেঁচেই থাকবে না, স্বপ্নপূরণের জন্য জেগেও থাকবে।’
জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসবে সে আশাবাদও ব্যক্ত করেন বিএনপির এই মুখপাত্র। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, সরকার বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেবে।
বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট আরোপের প্রতিবাদ পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান রিপন বলেন, এর মাধ্যমে সরকার শিক্ষা নিয়ে বৈষম্য করছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে শিক্ষা কোনো পণ্য নয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম আজাদ, নিলোফার চৌধুরী মনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

মধ্যবর্তী নয়, নতুন নির্বাচন চায় বিএনপি : ড. রিপন

আপডেট টাইম : ১১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫