ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আট বছরে ক্লিনটন দম্পতির আয় ১৪ কোটি ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৩৩ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত আট বছরে প্রায় ১৪ কোটি মার্কিন ডলার আয় করেছেন। শুক্রবার হিলারির প্রকাশ করা আয়কর বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি জানিয়েছেন, ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ও তার স্বামী মিলে ৪ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৩১০ ডলার আয়কর পরিশোধ করেছেন। এ ছাড়া দাতব্য সংস্থায় দান করেছেন ১ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৪৫০ ডলার।

ক্লিনটন দম্পতি কেন্দ্রীয়ভাবে আয়ের ৩৫ দশমিক ৭ শতাংশ কর পরিশোধ করেছেন। স্থানীয় কর যোগ করলে তা বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৮ শতাংশে। এ সময়ে তাদের করযোগ্য আয়ের পরিমাণ ছিল প্রায় ১১ কোটি ১০ লাখ ডলার। আর মোট আয়ের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি ডলার।

২০১৩ সালে এই দম্পতি বক্তৃতা দিয়েই আয় করেন প্রায় ২ কোটি ২২ লাখ ডলার। এর মধ্যে হিলারির আয় ছিল ৯০ লাখ ৬৮ হাজার ডলার। বিল ক্লিনটনের আয় ছিল প্রায় ১ কোটি ৩১ লাখ ডলার। বক্তৃতা প্রতি হিলারি নিয়ে থাকেন ২ লাখ ২৫ হাজার ডলার । আর ক্লিনটন নেন ১ লাখ ২৫ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থী হিসেবে লড়াই করবেন হিলারি ক্লিনটন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আয়কর প্রদানের বিষয়টি একটি বড় ইস্যু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

আট বছরে ক্লিনটন দম্পতির আয় ১৪ কোটি ডলার

আপডেট টাইম : ১১:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫