ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আনোয়ারের জামিন, কারাগারে আমান ও মিন্টুর শুনানি হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৩৯৯ বার

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে একই আদালত থেকে জামিন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

নাশকতার অর্ধশত মামলায় রবিবার সকালে ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির তিন নেতা এম কে আনোয়ার, আমানউল্লাহ আমান ও আব্দুল আওয়াল মিন্টু।

শুনানি শেষে নাশকতার অভিযোগে করা ৫০ মামলার দুটিতে জামিন পেয়েছেন আমানউল্লাহ আমান। কিন্তু আরো ৪৮ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠনো হয়। নথি না পাওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জামিন আবেদনের শুনানি হয়নি।

বিএনপির নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। সানাউল্লাহ মিয়া বলেন, গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এসব মামলার মধ্যে দুটি মামলা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার।

আপিল বিভাগের নির্দেশে বিএনপির নেতারা ঢাকার সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওই মামলাগুলোর মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে পল্টন, শাহবাগ, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায়। নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে সাতটি মামলা করা হয় ঢাকার পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে পল্টন থানায় করা হয় একটি মামলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আনোয়ারের জামিন, কারাগারে আমান ও মিন্টুর শুনানি হয়নি

আপডেট টাইম : ০৯:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫