ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধুর স্মৃতিকথা জাপানি ভাষায় অনুবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৭৫ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনুবাদ করা হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গবন্ধুর স্মৃতিকথা নিয়ে ৬০০ পৃষ্ঠার জাপানি সংস্করণের এই বইটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবন ও চিন্তার মাধ্যমে জাপানিরা বাঙালিদের বুঝতে একটি সুযোগ সৃষ্টি করবে।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি জাপানি ভাষায় অনুবাদ করেছেন এনএইচকে-এর কাজুহিরো ওয়াতানেবে। জাপানের প্রকাশনা প্রতিষ্ঠান দ্য আশাহি শোতেন প্রকাশনী বইটি প্রকাশ করেছে।
জাপানি ভাষায় অনূদিত বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন ওয়াতানেবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বইটি হস্তান্তর করবেন তিনি।
এসময় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
একই সঙ্গে এটি বাংলাদেশ-জাপানের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও মনে করেন তারা।
জাপানি ভাষায় এই বইটির অনুবাদক কাজুহিরো ওয়াতানেবে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-রেডিও জাপান’র বাংলা বিভাগের প্রধান প্রোগ্রাম পরিচালক।
তিনি বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু, সম্প্রতি টোকিওতে জাপান-বাংলাদেশ সোসাইটি গঠন করেন এবং জাপানে বাংলা ভাষা ও বাংলাদেশকে তুলে ধরতে তিনি জাপানে বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতায় কাজ করে যাচ্ছেন।
তার অনুবাদে প্রকাশিত হয়েছিল তাকাশি হায়াকাওয়ার লেখা ‘আমার বাংলাদেশ’ এবং তাদামাসা ফুকিউরার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি ‘রক্ত ও কাদা ১৯৭১’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধুর স্মৃতিকথা জাপানি ভাষায় অনুবাদ

আপডেট টাইম : ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫