ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

এখন তারা ভালো বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৩৬৬ বার

অপু বিশ্বাস চলচ্চিত্রে পরীমনির অনেক আগেই এসেছেন। তাতে কি আসে যায়। বন্ধুত্বে কোনো বয়সের সীমা নেই। এখন তারা খুব ভালো বন্ধু। অপু বিশ্বাসের সঙ্গে অনেকেরই চলচ্চিত্রে খুবই ভালো সম্পর্ক হয়েছে। তবে বর্তমানে পরীমনির সঙ্গে অপুর বন্ধুত্বটা খানিকটা বেশি। পরীমনি কয়েকদিন আগে অপু বিশ্বাসকে ঘিরে যে স্ট্যাটাস দিয়েছেন তা দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। ওই স্ট্যাটাসে অপু বিশ্বাসকে তিনি বাংলা চলচ্চিত্রের রানী বলেও অভিহিত করেন। অপুও তা জানার পর পরীর প্রতি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপু বিশ্বাস এসব বিষয়ে মানবজমিনকে বলেন, পরীমনি চলচ্চিত্রে খুব ভালো কাজ করছে। আর সব সময়ই আমার খোঁজ খবর নেয়। আমি চলচ্চিত্রে তার সিনিয়র হলেও তাকে বন্ধুর মতোই জানি। আমরা একে অপরের ভালো চাই। ও সব সময়ই আমার খোঁজ খবর রাখে। চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে নিয়মিত
কাজ করে যেতে চাই। পরীমনিও একই মত পোষণ করেছেন। সমপ্রতি একটি বেসরকারি টেলিভিশনে ঈদের অনুষ্ঠানেও তারা অতিথি হিসেবে একসঙ্গে অংশ নেন। এবং অনুষ্ঠানের শেষে অপু ও পরীমনি সেলফি তোলার উৎসবে মেতে উঠেন। উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্মিত বাংলাভিশনের তারকাদের এই আড্ডা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নায়ক ফেরদৌস, নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। যেখানে নিজেদের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে এক জম্পেশ আড্ডায় মেতেছিলেন তারা। এছাড়া আসছে ঈদে অপু বিশ্বাস অভিনীত মুক্তি পেতে যাওয়া ‘রাজনীতি’ ছবির প্রচারণায়ও অংশ নিয়েছেন পরী। ঈদের তারকাদের নিয়ে এ আড্ডার অনুষ্ঠানটি
প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন। অনুষ্ঠানটি ঈদের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। এদিকে, পরীমনি বর্তমানে ‘বাহাদুরি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শফিক হাসানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এ ছবিতে জায়েদ খান, মৌ এবং মিশা সওদাগরও অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

এখন তারা ভালো বন্ধু

আপডেট টাইম : ০৯:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭