ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাওরের ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণে তদারকি ও সমন্বয়ের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৫২৪ বার

হাওরের বোরো ফসলহারা কৃষকদের মাঝে বেসরকারি ত্রাণ বিতরণে তদারকি ও সমন্বয়ের দাবি জানিয়েছে হাওর বাঁচাও বাঁচাও আন্দোলন সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এই দাবি জানানো হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, হাওরের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা হচ্ছে। তবে বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা রয়েছে। এতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। কোনো কোনো এলাকার মানুষ
একাধিকবার ত্রাণ সহায়তা পেয়েছে আবার কোনো এলাকার মানুষ একেবারেই ত্রাণ পায়নি।
আবেদনে উল্লেখ করায়, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা দূর করতে পারলে ক্ষতিগ্রস্তরা আরও বেশি করে সহযোগিতা পাবে। তাই সুনামগঞ্জের ফসলহারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রমও জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তদারকি ও সমন্বয় করার দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হাওরের ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণে তদারকি ও সমন্বয়ের দাবি

আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭