ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

২০২০ সালের মধ্যে বিএনপি বিলীন হয়ে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • ৬১০ বার

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান আজও তাদের রাজনীতি পরিষ্কার করতে পারেনি। আর এ কারণেই বিএনপির এমন দৈন্যদশা। বিএনপির রাজনীতির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে তারা (বিএনপি) বিলীন হয়ে যাবে।’ শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনায় এ শঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত বলেন, ‘তারা (বিএনপি) মনে করে মুক্তিযুদ্ধও ঠিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাও ঠিক। এ নীতি অবলম্বন করে দক্ষিণ এশিয়ায় আর রাজনীতি করা যাবে না।’

সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন ‘এ রায়ের প্রেক্ষাপটে বিএনপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে পুরো জাতি হতাশ। বিএনপি বলছে, এই রায়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে। এ বিচার জাতির শাপমোচন করছে।’

সভায় প্রধান বক্তা ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম বলেন, ‘আগাম নির্বাচনের স্বপ্ন দেখে বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য বিএনপিকে আগামী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
– See more at: https://haorbarta24.com//politics/2015/07/31/2918#sthash.q3bvxQ0l.dpuf

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

২০২০ সালের মধ্যে বিএনপি বিলীন হয়ে যাবে

আপডেট টাইম : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫