ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

হ্যাপীর প্রেমের কবিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
  • ৫৫৩ বার

প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়। মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর ক্ষেত্রেও কি তাই হয়েছে! ইদানীং তার ফেসবুক স্ট্যাটাস কবিতা হয়ে উঠছে। এমন মন্তব্য করেছেন হ্যাপীরই এক ভক্ত।

ফেসবুকে বৃহস্পতিবার কবিতার মতো করে একটি স্ট্যাটাস লিখেন- ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার এই তারকা। এরপর রাইমুনা হক নামের একজন মন্তব্যে লিখেন- ‘সুন্দর কবিতা, আসলেই আপনি অনেক ভাল লিখতে পারেন।’ অপূর্বা কাজী লিখেন- ‘ওয়াও আপ্পি, ভালই তো লিখছ।’

এবার পড়ে নিন হ্যাপীর প্রেমের কবিতা—

তুমি বলো ভুলতে তোমায়
সে কি ভোলা যায়?
কলিজার সাথে বাধা তুমি
ছাড়ার উপায় নাই!
তুমি থাকো তোমার সাথে
আমিও থাকি তোমার সাথে,
জানি দেখতে পাও না
বুঝতেও পারো না!
তবুও তোমার পুরোটা জুড়ে শুধুই আমি
আর যে কেউ না।

এ প্রসঙ্গে হ্যাপী বৃহস্পতিবার দ্য রিপোর্টকে বলেন, ‘আমি তো স্ট্যাটাস লিখেছি। কবিতা লিখতে পারি না। প্রতিদিনই তো স্ট্যাটাস লিখি। এই স্ট্যাটাসটিকে কেউ কেউ কবিতা বলছেন। কবিতা হয়েছে কিনা জানি না।’

সম্প্রতি এ তারকা পারফর্ম করেছেন শাকিব-পরী মনি অভিনীত ‘ধূমকেতু’ চলচ্চিত্রের আইটেম গানে। মাস কয়েক একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এ ছাড়া শিগগিরই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন হ্যাপী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

হ্যাপীর প্রেমের কবিতা

আপডেট টাইম : ০৬:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫