ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

নজরুল চর্চার মধ্যে দিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৬০১ বার

নজরুল চর্চার মাধ্যমে দেশপ্রেম, সততা ও নিষ্ঠা দিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার অঙ্গীকার নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

২৫ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। দিনটি উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘নজরুলের লেখনী থেকেই আমরা ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং বাঙালির মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা পেয়েছি।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্য সম্ভার যেমন বিশাল তেমনি বর্ণাঢ্য। তার কালজয়ী লেখায় ঋদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য।

‘তিনি একাধারে কবি, সংগীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক ও সমাজ-সংস্কারক। কবির লেখনী শোষিত-নির্যাতিত ও বঞ্চিতদের অধিকার আদায়ে সকলকে সোচ্চার করে, শিক্ষা দেয় অন্যায়ের প্রতিবাদ করতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

নজরুল চর্চার মধ্যে দিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে

আপডেট টাইম : ০৮:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭