ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

সম্ভাবনার দুয়ার খুলেছে ফাঁদ ও ফ্রুট ব্যাগিং পদ্ধতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • ৩৫৮ বার

দিনাজপুরের নবাবগঞ্জ থেকে চলতি মৌসুমের বিষমুক্ত আম বিদেশে রপ্তানীর লক্ষ্যে সেক্স ফেরোমন ফাঁদ ও ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করছে বাগান মালিকরা। দেশের বাইরে বাংলাদেশী ফলের চাহিদা বাড়াতে এডিপি’র অর্থায়নে ও নবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের সহযোগীতায় প্রকল্পের মাধ্যমে আম ও লিচু চাষী বাগানীদের বিষমুক্ত আম ও লিচু চাষের উপর প্রশিক্ষণ প্রদানসহ সেক্স ফেরোমন ফাঁদের উপকরণ দেয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার ৮০২ হেক্টর জমির উপর ১১৩৭ টি বাগানে বিপুল পরিমাণ আম ধরেছে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫১৫ মেঃ টন। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আম বাগান মালিক ও মাহমুদপুর ফল চাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জিল্লুর রহমান জানান, তার ৬ একর জমির আমের বাগানে গাছের সংখ্যা ৩১৫টি। এর মধ্যে হিম সাগর, নেংড়া, রুপালী, মল্লিকা ও হাড়িভাঙ্গা জাতের আম গাছ বেশী রয়েছে। যা থেকে তিনি গত মৌসুমে সাড়ে ৩ লাখ টাকার আম বিক্রি করেছেন। তিনি আরও জানান, তাদের সমিতির আওতায় ১০০ জন সদস্য রয়েছে। ওই ১০০ জন সদস্যের সকলে এই মৌসুমে ১০০ মেঃ টন আম বিদেশে রপ্তানীর লক্ষ্যে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই এলাকার আম-বাগানীদের আম এবারে বিদেশে রপ্তানীর প্রক্রিয়া চলছে। আর সেই লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ বাগানীদের বিষ মুক্ত আম উৎপাদনের বিষয়ে সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছেন। উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ জানালেন,কৃষকের উৎপাদিত মৌসুমী ফলের মূল্য-বৃদ্ধি ও নবাবগঞ্জ থেকে এবারে বিদেশে আম রপ্তানী প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

সম্ভাবনার দুয়ার খুলেছে ফাঁদ ও ফ্রুট ব্যাগিং পদ্ধতি

আপডেট টাইম : ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭