ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফয়সল সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা ইসরায়েলে সরকার গঠন নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১০ লাখের বেশি আবেদন, ফল কখন ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ বিতর্কের মাঝে বধূ বেশে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

দীর্ঘদিন পর আসিফ-মুন্নী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৩৯২ বার

দীর্ঘদিন পর একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নী। এই জুটি ২০০৩ সালের পর থেকে টানা কয়েক বছর বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার নিজের কথা ও সুরে তাদের জন্য নতুন একটি গান বাঁধলেন তরুণ মুন্সী। ‘তার দুটি চোখে কত স্বপ্ন আঁকা, সেই স্বপনে আমি ভেসে যাই’- এমন কথার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আসিফ-মুন্নী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ ও মুন্নী দুজনই। আসিফ বলেন, আসিফ-মুন্নী জুটির গ্রহণযোগ্যতা আসিফ ফ্যানদের কাছে যথেষ্ট রয়েছে বলেই আমার বিশ্বাস। গান গাওয়ার পর মুন্নী ভাবিকে বললাম, আমরা অনেক গান গাইবো আবার। তবে প্লিজ ভিউয়ের চিন্তা করবেন না। তিনি সুন্দর একটা হাসি দিলেন বরাবরের মতো। আমাদের গান হবে শোনার জন্য দীর্ঘমেয়াদি বিনোদন। মুন্নী বলেন, বরাবরের মতো এ গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর আসিফের সঙ্গে অনেক দিন পর গাইলাম। আমাদের বেশ কিছু গান অতীতে শ্রোতারা গ্রহণ করেছেন। আশা করছি এ গানটির ক্ষেত্রেও তাই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের

দীর্ঘদিন পর আসিফ-মুন্নী

আপডেট টাইম : ১২:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭