ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শিক্ষক নিয়োগে অনিয়ম দূর করতে পিএসসির ধাঁচে প্রতিষ্ঠান হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
  • ৬৭১ বার
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনিয়ম দূর করতে পিএসসি (সরকারি কর্ম কমিশন) ধাঁচের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’-এর প্রথম দিনের দ্বিতীয় কার্য অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এতে সভাপতিত্ব করেন।
মাঠপর্যায়ে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে ডিসিরা কিছু বলেছেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে তারা কোনো প্রশ্ন তোলেননি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এখন দেখতে পাচ্ছি এর মাধ্যমেও ঘুষ নেওয়ার সুযোগ আছে। এ জন্য আমরা পিএসসি (সরকারি কর্ম কমিশন) ধাঁচের একটি প্রতিষ্ঠান এনটিসিই (ব্যাখ্যা দেননি) গড়ে তুলছি, যেখানে আমরা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষা নিয়ে বাছাই করব। স্কুলগুলোকে আমরা একটা সময় দেব, তার আগেই তারা জানতে পারবে কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। সেই হিসাবে তারা শিক্ষক নিয়োগের চাহিদা দেবেন। এ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মাধ্যমে নিয়োগ নিয়ে শিক্ষকরা ওই প্রতিষ্ঠানে গিয়ে যোগ দেবেন।
তবে কবে থেকে শিক্ষক নিয়োগের এ পদ্ধতি চালু হবে তা জানাননি শিক্ষামন্ত্রী। যদিও গত বছর ডিসি সম্মেলনেও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে একটি কমিশন গঠন করা হবে।
ডিসিরা অনেক সমস্যার কথা, পরামর্শ দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অনেক নতুন বিষয় শুরু করেছি, সেগুলোতে নানা জায়গায় আরও নজর দেওয়া ও উন্নত করার জন্য বলেছেন তারা (ডিসিরা)।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শিক্ষক নিয়োগে অনিয়ম দূর করতে পিএসসির ধাঁচে প্রতিষ্ঠান হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫