ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

৩৪ টাকায় চাল ২৪ টাকায় ধান কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৮৯ বার

আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো চাল সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চালের দাম ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ধানের দাম প্রতি কেজি ২৪ এবং গমের দাম ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ৭ লাখ মেট্রিকটন ধান এবং ৮ লাখ মেট্রিকটন চাল কিনবে সরকার। ৮ লাখ মেট্রিক টন চালের মধ্যে ১ লাখ মেট্রিক টন থাকবে আতপ চাল। আতপ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা। তবে অন্য চালের দাম ধরা হয়েছে ৩৪ টাকা। এছাড়া এবার কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৪ টাকা দরে ধার কিনবে সরকার। ধানের মূল্য কৃষককে সরাসরি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে।

তিনি জানান, এবার ২৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন গম কিনবে সরকার।

মন্ত্রী জানান, ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে। আর গম সংগ্রহ করা হবে ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।

এসময় গত বছরের চেয়ে এ বছর উৎপাদন বেশি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এ বছর সারা দেশে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৩৪ টাকায় চাল ২৪ টাকায় ধান কিনবে সরকার

আপডেট টাইম : ১২:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭