ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাওরের ক্ষতি দেখে ব্যথিত প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৪৯১ বার

আগাম বন্যায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বন্যা কবলিত হাওরাঞ্চলে তিন দিনের সফরের প্রথম দিন রোববার দুপুর ২টায় তিনি হেলিকপ্টারযোগে নিজ উপজেলা মিঠামইনে অবতরণ করেন। এর আগে ঢাকা থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর তিনি হেলিকপ্টারের লো-ফ্লাইং এ আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ ও আশপাশের জেলার হাওর এলাকা পরিদর্শন করেন। প্রেসিডেন্টের সফরসঙ্গী তাঁর জ্যেষ্ঠপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানিয়েছেন, হেলিকপ্টারের লো-ফ্লাইং এ প্রেসিডেন্ট কিশোরগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ছাড়াও পার্শ্ববর্তি হবিগঞ্জ জেলার লাখাই ও আজমিরীগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সংলগ্ন এলাকার বিভিন্ন হাওর পরিদর্শন করেন। প্রায় দেড় ঘণ্টার এই হেলিকপ্টার পরিদর্শনের সময় হাওরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখে প্রেসিডেন্ট ভীষণ ব্যথিত হন। এদিকে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে মিঠামইন উপজেলা হেলিপ্যাড থেকে অটোরিকশাযোগে বেলা আড়াইটার দিকে তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। ডাকবাংলোয় অবস্থান শেষে বিকাল ৫টার দিকে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মিঠামইনের জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হাওরের ক্ষতি দেখে ব্যথিত প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭