ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল আকাশ ভরা হাঁসের মেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী মোজতবা খামেনির বার্তা ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’ বিগত সরকারের সময়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলো: আইনমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির নেপথ্যে কী আশ্বাসের পরও অন্ধকারে পাহাড়ের ‘অনাথ’ জনপদ, ১২ দিন ধরে কাঁধে অসুস্থ রোগী, মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৭৭

সব ভুলে স্ত্রী-সন্তানকে ঘরে তুলছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৩০৫ বার

অন্তরাল ভেঙে চৈত্রের বিকেলে হঠাৎই দেশব্যাপী এক বিস্ফোরণ ঘটিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বেসরকারি একটি টেলিভিশনে সন্তান কোলে নিয়ে এসে বললেন, এটা শাকিবের ছেলে এবং তিনি তার স্ত্রী।

দেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের সঙ্গে এ সমস্ত গোপন সম্পর্কের কথা ফাঁস করার পর থেকেই দেশজুড়ে ‘টক অব দ্য কান্ট্রি’ প্রসঙ্গটি। এরপর শাকিব খানও দেন পৃথক পৃথক বক্তব্য।

অপুকে স্ত্রী ও আব্রাহামকে সন্তান হিসেবে মেনে নিলেও দায়িত্ব নেয়ার ক্ষেত্রে অপুর কথা অস্বীকার করেন এই চিত্রনায়ক। তবে এবার সব ভুলে অপুর সঙ্গেই সংসার গড়ার কথা জানালেন শাকিব।

গত সোমবার (১০ এপ্রিল) থেকেই সারাদেশে শাকিব-অপু প্রসঙ্গ নিয়ে তোলপাড়। যুক্তি পাল্টা যুক্তিতেই কেটে গেল প্রায় ২৪ ঘণ্টা। আর এরমধ্যেই এলো সমাধান! হ্যাঁ, নিজের স্ত্রী সন্তানকে ঘরে তুলছেন শাকিব খান।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে এ প্রসঙ্গে শাকিব জানালেন, হঠাৎ করে নিজের ব্যক্তিগত বিষয় পাব্লিক হয়ে যাওয়া দেখে গতকাল মেজাজ খুব খারাপ ছিল। সামলাতে না পেরে অনেক কথাই হয়তো বলেছি যা ঠিক হয়নি। কিন্তু এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।

বিতর্কিত বিষয়ে নিজের ছেলেকে হঠাৎ টেলিভিশন পর্দায় দেখে ঠিক থাকতে পারেননি বলেও জানালেন শাকিব খান। এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তার মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তার প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।

অপুকে একজন ভালো স্ত্রী মনে করেন শাকিব খান। কারণ তার সঙ্গে তিনি প্রায় নয় বছর ধরে সংসার করেছেন। আর সে বিষয়টি মনে করে এই সুপারস্টার তার ভুল স্বীকার করে আরো জানান, অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিনদিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

সব ভুলে স্ত্রী-সন্তানকে ঘরে তুলছেন শাকিব

আপডেট টাইম : ০২:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭