ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অন্যের মুখে হাসি ফোটাতে পারাই সবচেয়ে আনন্দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৩৮৯ বার

বিপাশা হায়াত। চিত্রশিল্পী ও অভিনেত্রী। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মদিন ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি-
জন্মদিনে সমকালের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। এবার বলুন, দিনটি কীভাবে উদযাপন করবেন?

জন্মদিনের শুভেচ্ছার জন্য সমকাল পরিবারের সবাইকে ধন্যবাদ। প্রতিটি দিনই যেমন করে কাটাই, আজও ঠিক সেভাবেই কাটাব। আসলে কর্মব্যস্ততার মধ্য দিয়ে সুন্দরভাবে প্রতিটি দিন কাটাতে ইচ্ছা করে।

আপনার কাছে জীবনের সংজ্ঞা কী?

পরিবারকে সময় দেওয়া, লেখালেখি, অভিনয়, ছবি আঁকা- এসব কিছু মিলিয়েই জীবন। আমি বসে থাকলাম আর ঘুরে বেড়ালাম, তা কিন্তু নয়। কঠিন পরিশ্রমের পর যখন সফলতা আসে, তখনই তা সার্থক মনে হয়। সেটা বাচ্চাদের থেকে শুরু করে আমার নাটকের দর্শক, ছবির দর্শক সবার জন্য। মানুষ যখন নিজের কাজটা পছন্দ করে, তখনকার আনন্দটাই আলাদা। অন্যের মুখে হাসি ফোটাতে পারাই সবচেয়ে আনন্দের।

শুনলাম জন্মদিনেই দেশের বাইরে যাচ্ছেন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ থাইল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ এম্বাসির আমন্ত্রণে। সেখানে আমার এবং আরও কয়েক শিল্পীর ছবি নিয়ে একটি প্রদর্শনী হবে।

জন্মদিনে কী উপহার পেতে আপনার ভালো লাগে?

আমার বস্তুগত উপহার ভালো লাগে না। কেউ ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানালে অনেক খুশি হই। ফুল আর বই আমার ভীষণ প্রিয়।

নতুন বিজ্ঞাপনে কাজ করছেন?

গত বছর সর্বশেষ একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এবার একটি বহুজাতিক প্রতিষ্ঠানের নুডলসের বিজ্ঞাপনে কাজ করলাম। গত সপ্তাহে এফডিসির ৪ নম্বর ফ্লোরে এর দৃশ্যধারণ হয়। গল্পনির্ভর এ বিজ্ঞাপনে কাজ করে ভালো লেগেছে। এটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা নজরুল ইসলাম রাজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অন্যের মুখে হাসি ফোটাতে পারাই সবচেয়ে আনন্দের

আপডেট টাইম : ০২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭