ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভয়াবহ দুর্ঘটনার কবলে নোভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫
  • ৬১৭ বার
ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অভিনেত্রী নোভা।
আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে কুমিল্লা বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িচালকের সহকারী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নোভার স্বামী নাট্যনির্মাতা ও চিত্রগ্রাহক রায়হান খান। এ ছাড়া নোভার বড় বোন অন্তরা ফিরোজ ও ভাগনি প্রত্যাশার আঘাতও গুরুতর।

নোভা গণমাধ্যমকে বলেন, আমরা একটি ভাড়া করা গাড়িতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন। ভোর সোয়া চারটার দিকে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন চালকের সহকারী। মূল চালক পালিয়ে যান।

দুর্ঘটনার পর একটি ফেসবুক বার্তায় নোভা লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্রত্যাশা, দিদি আর রায়হান অনেক আহত। দিদির দু’টো পা ভেঙে গেছে। গাড়ির চালক মারা গেছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভয়াবহ দুর্ঘটনার কবলে নোভা

আপডেট টাইম : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫