ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জীবন যুদ্ধে হয়তো অনেক বিসর্জন থাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • ২৮৭ বার

জনপ্রিয় মুখ জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, কলকাতার বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে ‘বিসর্জন’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।

কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। এখানে পদ্মা চরিত্রে দেখা যাবে জয়াকে। যে গ্রামের বিধবা এক নারী। তার জীবনসংগ্রাম, প্রেম দেখা যাবে সিনেমার গল্পে। সম্প্রতি এ সিনেমার নানা বিষয় নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জয়া। এতে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত বেশ কিছু দর্শনও উঠে এসেছে।

এ সময় জয়াকে প্রশ্ন করা হয় বিসর্জন শব্দটা শুনলে প্রথম কী মনে আসে? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘ছোটবেলায় দেখা দুর্গা ঠাকুরের বিসর্জনের দৃশ্য। তবে সবার জীবনেই হয়তো কিছু না কিছু বিসর্জন রয়েছে।’

আপনি কি ব্যক্তিগত বিসর্জনের কথা বলছেন? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘দেখুন কারো জীবনই পরিপূর্ণ নয়। কাজের ইঁদুর দৌড়ে হয়তো আমরা নিজের সত্ত্বা বিসর্জন দিয়ে ফেলি। হয়তো অজান্তেই দিয়ে ফেলি। বলতে পারি না, বুঝতেও পারি না। জীবন যুদ্ধে হয়তো অনেক বিসর্জন থাকে। তাই কী হারিয়েছি তা বুঝতে পারি না।’

কিছুদিন আগে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন জয়া। এরপর মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শুরু করেছেন। সম্প্রতি নওগাঁয় শুটিং করে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জীবন যুদ্ধে হয়তো অনেক বিসর্জন থাকে

আপডেট টাইম : ০১:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭