ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতারে জোর দেবে ইন্টারপোল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৩৭৯ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ইন্টারপোল গুরুত্ব সহকারে দেখবে। ইন্টারপোল মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক।

সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্টারপোলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইন্টারপোল মহাসচিব জার্গেন স্টোক।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর খুনি ডালিম স্পেনে অবস্থান করছে বলে আমরা ইন্টারপোলকে জানিয়েছি। এছাড়া বিদেশে থাকা অন্যান্য খুনিদের গ্রেফতারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছি। ইন্টারপোলের মহাসচিব খুনিদের গ্রেফতারের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে ইন্টারপোলের রেড নোটিশ থেকে তারেক রহমানের নাম বাদ দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের উচ্চ আদালতকে শ্রদ্ধা দেখিয়ে তারেকের নামে আবারও নোটিশ জারির আহ্বান জানায় পুলিশ। শহীদুল হক বলেন, রেড নোটিশ প্রত্যাহার হওয়ায় ইন্টারপোলের কাছে আমাদের উদ্বেগ জানিয়েছি। তারা ঊর্ধ্বতনদের সঙ্গে এ বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশে ইন্টারপোলের শাখা অফিস খোলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রস্তাবে ইন্টারপোলের মহাসচিব আইজিপিকে ইতিবাচক সাড়া দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতারে জোর দেবে ইন্টারপোল

আপডেট টাইম : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭