ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আসছে ইভা রহমানের ২৪তম একক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫
  • ৭১২ বার

দুই বছর বিরতির পর বাজারে আসছে শিল্পী ইভা রহমানের নতুন একক অ্যালবাম ‘মনের শহর’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে আসবে অ্যালবামটি। এটি শিল্পীর ২৪তম একক অ্যালবাম। শ্রোতাদের জন্য এবারের অ্যালবামে স্থান পেয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন প্রমুখ। প্রেম, ভালবাসা, ভাললাগা এবং বিরহকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো- মন প্রজাপ্রতি, মিষ্টি যন্ত্রণা, এক পলকে একটু দেখা, বুকের ভেতর একটা মানুষ এবং মনের শহর। এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে শিল্পীর ২৪তম একক অ্যালবামের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মনের শহর’। শিল্পী ইভা রহমানের প্রতিটি অ্যালবামের মাধ্যমেই দেশ বিদেশের মনোরম স্থানগুলোকে তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সিলেট, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এবারের অ্যালবামের গানগুলো চিত্রায়ণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আসছে ইভা রহমানের ২৪তম একক

আপডেট টাইম : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫