ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪২০ বার

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মানব সভ্যতার সামনে বিরাট হুমকি উল্লেখ করে রাষ্ট্রপতি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের প্রতি এ ব্যাপারে একযোগে কাজ করার আহ্বান জানান।

সন্ত্রাসবাদ ও দারিদ্র্যকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অভিশাপ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘সুখী ও সমৃদ্ধ অঞ্চল গঠনের লক্ষ্যে দারিদ্র্য দূরীকরণকে বিশেষ অগ্রাধিকার দেয়া এবং যৌথ প্রচেষ্টা চালানোর অঙ্গীকারে আসতে হবে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউডেন, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি থাকালি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মূল প্রবন্ধ উপস্থাপনকারী ড. ভিক্টরকে ফাঙ্গ, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও এসকাপ-এর নির্বাহী সচিব ড. শামসাদ আখতার এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭