ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজ এলাকায় গানম্যান পাচ্ছেন এমপিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • ২৯৬ বার

জাতীয় সংসদের সদস্যরা নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে গানম্যান পাচ্ছেন। তবে ঢাকায় অবস্থানকালে এ গানম্যান তাদের সঙ্গে থাকবে না।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভাপতিত্ব করেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রাণালয় থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনী এলাকায় অবস্থানের সময় সংসদ সদস্যরা যে গানম্যান পাবেন তা সাময়িক ব্যবস্থা। তবে তাদের স্থায়ী নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেয়া যায়, সে ব্যাপারে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের আইজি একেএম শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আব্দুল হান্নানকে। আরো বেশ কয়েকজন সদস্য রয়েছেন কমিটিতে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে সুপারিশসহ রিপোর্ট দিতে বলা হয়েছে।

সভায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সংসদ সদস্যরা যেভাবে আবেদন করেছেন তাতে কাউকে গানম্যান দেয়া শুরু হলে সাড়ে ৩০০ সদস্যকেই দিতে হবে। পুলিশের পক্ষে এত গানম্যান দেয়ার সক্ষমতা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আপাতত নির্বাচনী এলাকায় অবস্থানকালে সংসদ সদস্যদের গানম্যান দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থায়ী সমাধানের জন্য কমিটির রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে।

প্রসঙ্গত: গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর অন্তত ৫০ জন সংসদ সদস্য বাড়তি নিরাপত্তা চেয়ে জাতীয় সংসদের স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন।

তবে আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সংসদ সদস্যরা কোনো গানম্যান পান না। তবে সংসদীয় কমিটিগুলোর সভাপতিরা নিজ নিরাপত্তায় একজন গানম্যান পেয়ে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নিজ এলাকায় গানম্যান পাচ্ছেন এমপিরা

আপডেট টাইম : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭