ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

নতুন পে-স্কেল ঘোষণায় সরকার ও প্রধানমন্ত্রীকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৪১ বার

Oplus_16908288

হাওর বার্তা ডেক্সঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল ঘোষণা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

পরিষদের নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বিবেচনায় নতুন পে-স্কেল ঘোষণা সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ ঘোষণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ, স্বস্তি ও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটি যুগোপযোগী বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছিলেন। নতুন পে-স্কেল সেই প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘোষিত পে-স্কেল দ্রুত, স্বচ্ছ ও যথাযথভাবে বাস্তবায়িত হলে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং কর্মক্ষেত্রে তাদের মনোবল ও কর্মস্পৃহা বাড়বে।

পরিষদের নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমানের উন্নয়ন হলে জনগণের সেবাদান কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়বে। নতুন পে-স্কেলের ফলে কর্মকর্তা-কর্মচারীরা আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন পে-স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পরিষদের নেতৃবৃন্দ বলেন, সরকারের এ উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা ঘোষিত বেতন কাঠামোর দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও আহ্বান জানান।

অভিনন্দন বার্তায় নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন পে-স্কেল ঘোষণায় সরকার ও প্রধানমন্ত্রীকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের অভিনন্দন

আপডেট টাইম : ০৯:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬