ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম বৈঠকে যা করবে সার্চ কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • ৪৪৫ বার

উৎপল দাস

প্রাথমিকভাবে কাজ শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। আনুষ্ঠানিকভাবে কাজ না করলেও নিজ নিজ উৎস থেকে নাম সংগ্রহ করছেন নবগঠিত সার্চ কমিটি। প্রথম বৈঠকে তাদের পক্ষ থেকে সেই নামগুলোই উপস্থাপন করা হবে। সেখান থেকে একটি প্রাথমিক তালিকাও তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন একাধিক সার্চ কমিটির সদস্য।

আগামীকাল শনিবার প্রথম বৈঠক বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা। সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠকটি অনুুষ্ঠিত হবে। এবারের সার্চ কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি গতবারের মতই। নির্বাচন কমিশনারদের খুঁজতে ২০১২ সালের মতো এবারও সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সার্চ কমিটির প্রথম বৈঠকের আগে বৃহস্পতিবার বিকালে সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক করেছেন। সেখানে সামগ্রিক প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করেন। সার্চ কমিটির প্রধান সাবেক মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, সাবেক, সাবেক জেলা জজ, বিশিষ্ট ব্যক্তিদের নাম জীবনবৃত্তান্ত সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছেন।

শনিবারের বৈঠকে তা উত্থাপনের নির্দেশ দেন। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটির সদস্যদের কাছ বৈঠকে অংশগ্রহনের জন্য টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়েছে। কমিটির সদস্যরা মন্ত্রিপরিষদ বিভাগকেও বিগত সার্চ কমিটির সুপারিশকৃত নামের তালিকার পাশাপাশি নারী সদস্যদের একটি তালিকাও প্রস্তুত রাখার নির্দেশনা দেন।

সার্চ কমিটির এক সদস্য বলেন, শনিবারের বৈঠকের লক্ষ্যে নিজ নিজ উৎস থেকে নাম সংগ্রহ করছেন তারা। তবে ইসি নিয়োগের সুপারিশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার। তিনি সাংবাদিকদের বলেন, সার্চ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ১০ জনের নামের সুপারিশপত্র জমা দিতে হবে। এজন্য সার্চ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রথম বৈঠকে যা করবে সার্চ কমিটি

আপডেট টাইম : ১২:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭