ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • ৩৫৫ বার

জেলায় চলতি ২০১৬-২০১৭ রবি মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে এবার সরিষা চাষ হয়েছে। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় এবার সরিষা চাষ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৩ শ ২০ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ৪ হাজার ৭শ’ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১ হাজার ২শ’ ৭৫ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১ হাজার ৪শ’ ৫০ হেক্টর এবং কালাই উপজেলায় ২শ’ ৫৫ হেক্টর। এতে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫৫৫ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় বাসস’কে বলেন, সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যাংকগুলো কৃষকদের স্বল্পসুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। আবহাওয়া ভাল থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

১১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে

আপডেট টাইম : ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭