ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন ফিরে গেলেন রোজিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৮২৯ বার

চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার জন্য একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেই লন্ডন ফিরে গেলেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা। প্রায় এক বছর পর রোজিনা দেশে এসেছিলেন আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাতে। এরই ফাঁকে নিজের অভিনীত চলচ্চিত্রে সোনালি দিনের ৬টি গান নিয়ে একটি অনুষ্ঠান করলেন তার পরবর্তী প্রজন্মের তিনজন নায়ক নিয়ে। ‘তুমি আমার কত চেনা’ শিরোনামের এই গানের অনুষ্ঠানে রোজিনা অভিনীত সাদাকালো যুগের যে ছয়টি গান স্থান পেয়েছে সেগুলো হচ্ছে- ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’, ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়নো দু‘হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না’, ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কত চেনা’, ‘পুনঃমিলন’ ছবির ‘এই পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’, ‘অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত, দেব না দেব না গো যেতে থাকো আমার কাছে’ এবং ‘পুনঃমিলন’ ছবির ‘এক নীড়ে দুটি পাখি’। এই গানগুলো রোজিনার নায়ক ছিলেন ওয়াসিম, আলমগীর, ফারুক ও ভারতের মিঠুন চক্রবর্তী। এবার তার নায়ক হয়েছেন ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেছেন রোজিনা নিজেই। নতুনরূপে চিত্রায়িত গানগুলোর চিত্রগ্রহণ করেছেন মকবুল হোসেন এবং কোরিওগ্রাফি করেছেন আজীজ রেজা। লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগকালে রোজিনা বলেন, চেষ্টা করেছি সুন্দর একটি অনুষ্ঠান নির্মাণের। সোনালি যুগের বিখ্যাত সিনেমার গানগুলোকে দর্শকদের সামনে নতুন করে পরিচয় করানোর আন্তরিক চেষ্টা ছিল। ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খানের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ভাল কিছু করতে। আমার অবশ্য নিজেরই খুব ভাল লেগেছে। প্রতিটি গানের শুটিংয়ের সময় হারিয়ে গিয়েছিলাম সেই সব সোনালি দিনে। আমার বিশ্বাস গানগুলো সিনেমাপ্রেমী দর্শকদের নস্টালজিয়ায় আক্রান্ত করবে। ফিরিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রের সোনালি যুগে। এদিকে কোরবানি ঈদের আগে আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন রোজিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

লন্ডন ফিরে গেলেন রোজিনা

আপডেট টাইম : ০৪:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫