ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

শহুরে পাখি বেশি চালাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • ৪৬৫ বার

এতদিন গ্রামে বাসকরা পাখির তুলনায় শহুরে পাখিদের আমরা বেপরোয়া বলেই জানতাম। তবে নতুন এক গবেষণায় শহুরে পাখিদের আরও অনেক গুণের কথা উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, একই প্রজাতির গ্রামে বাসকরা পাখির তুলনায় শহুরে পাখি বেশি বুদ্ধিমান হয়ে থাকে। আবার শহুরে পাখিদের স্বাস্থ্যও বেশ মোটাসোটা হয়। একই প্রজাতির শহুরে এবং গ্রামের পাখির বুদ্ধিবৃত্তিক ক্ষমতার ওপর পরীক্ষা চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল জীববিজ্ঞান বিষয়ক গবেষক এই গবেষণা চালায়। গবেষণাটি সম্প্রতি বিহেভিয়ারাল ইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা দলের নেতৃত্ব দেন জঁ নিকোলাস অদেত। বার্বাডোসের দ্বীপে দীর্ঘদিন ধরে এই গবেষণাটি চালানো হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা একই প্রজাতির গ্রাম ও শহরের পাখি ব্যবহার করেন। জঁ নিকোলাস অদেত বলেন, শহুরে পাখি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিছু অতিরিক্ত বুদ্ধি খাটায়।

শহুরে পাখির সমস্যা সমাধানের ক্ষমতাও বেশি। এসব পাখি ত্বরিত সমস্যা সমাধান করে ফেলতে পারে। এসব পাখি নিজেরাই খাবার পাত্রের ঢাকনা খুলে ভাল খাবার চিনতে পারে। আবার তাদের সৃজনশীলতাও গ্রামের পাখির তুলনায় বেশি হয়ে থাকে। এসব পাখি আচরণে গ্রামের পাখির তুলনায় সাহসী হয়ে থাকে। আরও মজার বিষয় হলো, শহুরে পাখির তুলনায় গ্রামে বাসকরা পাখিদের রোগপ্রতিরোধ ক্ষমতাও কম।

বার্বাডোজ দ্বীপকে গবেষণার স্থান নির্বাচন করার কারণ হিসেবে খবরে বলা হয়েছে, এসব জায়গার অনেক দ্বীপে সম্প্রতি নগরায়ন হয়েছে। আবার এখানের অনেক দ্বীপে এখনও নগরায়নের ছোঁয়াই লাগেনি। Ñইউপিআই ও ডিসকভারি নিউজ অবলম্বনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শহুরে পাখি বেশি চালাক

আপডেট টাইম : ১১:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭