ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ইতিহাস গড়বেন হিলারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৪৩৪ বার
যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন হিলারি রডহ্যাম ক্লিনটন। দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষা প্রতিবেদন এমনই আভাস দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হিলারির।

আগামী বছর অর্থাৎ ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও ডেমোক্রেটদের অভ্যন্তরীণ নির্বাচন ও রাষ্ট্রপতি পদে লড়াইয়ে অনেকটাই এগিয়ে হিলারি ক্লিন্টন। ডেমোক্রেট ভোটাররা হিলারিকেই তাঁদের নেতা হিসেবে মেনে নিয়েছেন। ডেমোক্রেট দলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাত্র ১৫ শতাংশ ভোট পেয়েছেন। ফলে ডেমোক্রেট দলের ৯০ শতাংশ ভোটার হিলারির পক্ষেই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

২০০৮ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটদের দলীয় স্তরে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার সঙ্গে জোর লড়াই হয়েছিল হিলারির। অভ্যন্তরীণ ভোটে হেরে তখন সরে গিয়েছিলেন তিনি। হিলারি ও তাঁর স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের সমর্থন নিয়েই রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেনকে হারিয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে যান বারাক ওবামা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ইতিহাস গড়বেন হিলারি

আপডেট টাইম : ০৯:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫