ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাতিসংঘ মহাসচিবকে ঢাকা সফরের আমন্ত্রণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৫০৭ বার
একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, নভেম্বরে ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
“আজও মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি কিছু বলেননি।”
মহাসচিবের মুখপাত্র ফারহান হকও একই কথা বলেছেন।
“ঢাকা সফর সম্পর্কে জানানোর মত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই।”
জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬ দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দপ্তরেই আগামী নভেম্বরে এই সম্মেলন হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাতিসংঘ মহাসচিবকে ঢাকা সফরের আমন্ত্রণ

আপডেট টাইম : ০৯:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫