ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফের পায়ে হেঁটে নগরভবনে আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
  • ৩৫১ বার

ফের পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই মেয়র। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে ছিল। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা

জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার কথা বুঝেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছেন। আমি এবার তৃতীয়বারের জনপ্রতিনিধি।’

তিনি আরও বলেন, ‘এই নগরভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। আমি, আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না।’

বাসা থেকে নগরভবনে যাওয়ার সময় পুরো রাস্তার দুপাশে কয়েক হাজার লোকজন ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফের পায়ে হেঁটে নগরভবনে আইভী

আপডেট টাইম : ১১:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭