ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

ন্যূনতম বিপদগ্রস্ত ধলাকোমর সুইবাতাসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৪৪৬ বার

দেখতে হিংস মনে হতে পারে আসলে তত হিংস নয়। তবে আক্রান্ত হলেই কেবল আক্রমণ করে। অনেক সময় মানুষকেও ছাড় দেয় না। বন্দি হলে ঠোঁট এবং নখের আঁচড়ে যখম করে দেয়। উড়ন্ত অবস্থায় এদের ঠোঁট, মাথা ও লেজ সমান্তরাল থাকে। ফলে দূর থেকে মাথা এবং লেজ শনাক্ত করা কঠিন হয়। শুধুমাত্র উড়ে সামনে অগ্রসর হওয়ার কারণে মাথা-লেজ শনাক্ত করা যায়। শরীরের তুলনায় ডানা লম্বা থাকার কারণে উড়ন্ত অবস্থায় ডানা নিচের দিকে ঝুলে পড়ে। মূলত এরা বন পাহাড় এবং জলাশয়ের মধ্যবর্তী স্থানে বিচরণ করে। হিমালয়ের ১৭৭০ মিটার উচ্চতায়ও দেখা যায়। স্বভাবে ভারী চঞ্চল। সারাদিন ওড়াওড়ি করে কাটায়। উড়ন্ত অবস্থায়ই পতঙ্গ শিকার করে। বেশ দ্রুত উড়তে পারে। একাকী কিংবা দলবদ্ধ হয়ে ওড়াওড়ি করে। জলপান ব্যতিরেকে পারতপক্ষে ভূমি স্পর্শ করে না। বাতাসি প্রজাতির মধ্যে একমাত্র এরাই অন্য প্রজাতির পাখির মতো ডালপালা আঁকড়ে ধরতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কমবেশি দেখা যায়। ফলে নিরূপণ করা কঠিন এরা এতদাঞ্চলে আবাসিক নাকি পরিযায়ী? বিশ্বব্যাপী হুমকি না হলেও অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে বিরল দর্শন। ফলে আইইউসিএন এদের ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে শনাক্ত করেছে।
পাখির বাংলা নাম: ‘ধলাকোমর সুইবাতাসি’, ইংরেজি নাম: ‘হোয়াইট-রামপেড নিডলটেইল’ (White-rumped Needletail), বৈজ্ঞানিক নাম: Zoonavena sylvatica। এরা ‘ছোট পাহাড়ি বাতাসি’ নামেও পরিচিত।
প্রজাতির গড় দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার। ওজন ১৩ গ্রাম। শরীরের তুলনায় মাথা বড়। মাথা কালচে বাদামির সঙ্গে হালকা সাদা মিশ্রণ। পিঠ কালো। ডানা বাদামি। কোমর সাদা। লেজের গোড়া কালো, বাদবাকি বাদামি। অগ্রভাগ কাঁটার মতো সুচালো। গলা সাদা। দেহতল সাদা। ঠোঁট কালো, ছোট। ঠোঁটের অগ্রভাগ কিঞ্চিত বাঁকানো। পা ছোট, পশম আবৃত।
প্রধান খাদ্য: উড়ন্ত পোকামাকড়। প্রজনন মৌসুম মার্চ থেকে এপ্রিল। অঞ্চলভেদে ভিন্ন। ধ্বংসাবশেষ গাছে বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটতে সময় লাগে ১৫-১৭ দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ন্যূনতম বিপদগ্রস্ত ধলাকোমর সুইবাতাসি

আপডেট টাইম : ১২:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭