ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাজী হায়াতের হাফ সেঞ্চুরি সঙ্গী মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭
  • ৫৬২ বার

১৯৭৯ সালে ‘দি ফাদার’ নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াতের অভিষেক ঘটে। এ পর্যন্ত তিনি ৪৯টি চলচ্চিত্র নির্র্মাণ করেছেন। সর্বশেষ তিনি ‘ছিন্নমূল’ নামে একটি ছবি পরিচালনা করেন। ইমপ্রেসে টেলিফিল্মের প্রযোজনায় নিজের লেখা গল্পে ‘ঘুম’ নামক একটি ছবি নির্মাণের মধ্য দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ হচ্ছে তার। এ যাত্রায় তার সঙ্গে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। পরিচালনায় নয়, কাজী হায়াতের ৫০তম ছবিতে অভিনয় করবেন এ চিত্রনায়িকা। এরইমধ্যে বিষয়টি চূড়ান্ত করেছেন পরিচালক। ১৯৯৭ সালে ‘লুটতরাজ’ ছবির মাধ্যমে কাজী হায়াতের পরিচালনায় প্রথম অভিনয় করেন মৌসুমী। এরপর একই পরিচালকের ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ ও ‘মিনিষ্টার’ ছবিতেও তাকে দেখা যায়। এবার দীর্ঘ ১৩ বছর পর আবারও কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার সত্যিই ভীষণ সৌভাগ্য। কাজী হায়াতের মতো গুণী একজন চলচ্চিত্র নির্মাতার ৫০তম চলচ্চিত্রে আমি অভিনয় করছি। ঘুম এমন একটি চলচ্চিত্র, আমি আশাবাদী এটি হবে নতুন বছরে আমার নতুন এক চ্যালেঞ্জ।’ কাজী হায়াৎ বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের ৩৭টি বছর অতিক্রম করেছি। ভাবতেই পারিনি সাফল্য নিয়ে ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে পারব। ইমপ্রেসকে ধন্যবাদ পাশে থাকার জন্য।’ বাণিজ্যিক চলচ্চিত্র নয় জেনেও এতে অভিনয় করতে রাজি হওয়ার জন্য মৌসুমীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাজী হায়াতের হাফ সেঞ্চুরি সঙ্গী মৌসুমী

আপডেট টাইম : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭