ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরিচালকের সঙ্গে কুয়াকাটায় মৌসুমী হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৪৬৪ বার

‘জালালের গল্প’ ছবির সাফল্যের পর বছরের শুরুতেই মৌসুমী হামিদ চুক্তিবদ্ধ হন ‘কয়লা’ নামের একটি ছবিতে। সুমন আনোয়ার পরিচালিত এ ছবিতে তার বিপরীতে এবারও মোশাররফ করিমের থাকার কথা রয়েছে। ২০১৭ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এ লক্ষেইে পুরোদমে কাজ চলছে এখন। সম্প্রতি এ ছবির শুটিং স্পট দেখার জন্য পরিচালকের সঙ্গে কুয়াকাটায় গেলেন টিভি পর্দার সুপরিচিত অভিনেত্রী মৌসুমী হামিদ। তাদের সঙ্গে কয়লা টিমের আরও কয়েকজন সদস্যও গিয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ময়না চরিত্রটি আমার কাছে এখন স্বপ্নের একটি চরিত্র। চলচ্চিত্রটির শুটিং শুরুর পূর্ব পর্যন্ত আমি ময়নার মাঝেই ডুবে থাকতে চাই। যে কারণে নিজের মধ্যে ময়নাকে ধারণ করার জন্য নিজে লোকেশনে এসেছি। তাছাড়া আমার মনে হয় যেখানে শুটিং করব সেখানে যদি আগেই একটু ঘুরে আসা যায় তাহলে শুটিংয়ের সময় খুব সহজে সে জায়গায় নিজেকে মানিয়ে নেয়া যায়। কয়লা চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’ নাটক কিংবা চলচ্চিত্রের শুটিংয়ের জন্য লোকেশনের খোঁজে সাধারণত পরিচালক এবং তার সহকারীই গিয়ে থাকেন। বিশেষ কোনো কারণ ছাড়া পরিচালকের সঙ্গে নায়ক কিংবা নায়িকা যান না। কিন্তু দীর্ঘদিন ধরে মিডিয়ায় এর ব্যত্যয় ঘটছে। লোকেশন দেখতে পরিচালক কিংবা প্রযোজক নায়িকাকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ছবিটি ঘোষণার কিছুদিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে এর শুটিং শুরু হয়নি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরিচালকের সঙ্গে কুয়াকাটায় মৌসুমী হামিদ

আপডেট টাইম : ১২:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬