ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে আসল দম্পতির বিয়ে নিয়ে বিপাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১ বার

রোনালদোর বিয়ে; এমন খবর ছড়াতেই পর্তুগালের মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে ভিড় জমালেন হাজারো ভক্ত। কিন্তু সেখানে গিয়ে তাদের অপেক্ষা করছিল বড় ধরনের চমক। কারণ, ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ে নয়, ওই দিন বিয়ে হচ্ছিল স্থানীয় এক দম্পতির। রোনালদোর বিয়ের গুজবে শেষ পর্যন্ত আসল বর-কনের বিয়ের অনুষ্ঠান নিয়ে দেখা দিলো বিপাক।

রোনালদো গোপনে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন; সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ২ হাজারের বেশি ভক্ত মাদেইরার ঐতিহাসিক ১৫ শতকের ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হন। তাদের অনেকের পরনে ছিল রোনালদোর বিখ্যাত পর্তুগাল দলের ৭ নম্বর জার্সি।

বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে ক্যাথেড্রালের প্রবেশপথে তৈরি হয় তীব্র ভিড় ও বিশৃঙ্খলা। এতে যে দম্পতির বিয়ে হওয়ার কথা, তাদের পরিবার, স্বজন ও অতিথিদেরও অনুষ্ঠানে ঢুকতে বেশ বেগ পেতে হয়।

রোনালদোর বোন কাতিয়া আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ‘পার্টি’ উপলক্ষে মাদেইরায় যাওয়ার কথা জানানোর পরই গুঞ্জনের শুরু। ভক্তদের ধারণা হয়, রোনালদো হয়তো ছদ্মনাম ব্যবহার করে ফুনশাল ক্যাথেড্রাল বুক করেছেন এবং সেখানে জর্জিনাকে গোপনে বিয়ে করবেন।

গুজব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বাস করে মাদেইরায় ছুটে আসেন রোনালদোর ভক্তরা।

শেষ পর্যন্ত ক্যাথেড্রালের পুরোহিত ফাদার মার্কোস গনসালভেস বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ওই দিন সেখানে কোনো তারকার বিয়ে নয়; বিয়ে করছেন স্থানীয় এক দম্পতি- ফ্যাবিও ও ফাতিমা।

অর্থাৎ রোনালদোর বিয়ের আশায় জড়ো হওয়া ভক্তরা ভুল জায়গায় এসে হাজির হয়েছিলেন।

এদিকে নিজের বিয়ের গুজব ও তা ঘিরে মাদেইরায় তৈরি হওয়া পরিস্থিতির খবর রোনালদোর কানেও পৌঁছে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে করা একটি পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান পর্তুগিজ এই ফুটবল তারকা।

ফলে রোনালদো-জর্জিনার বিয়ের আশায় ক্যাথেড্রালের সামনে জড়ো হওয়া হাজারো ভক্তকে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়। আর তাঁদের কারণে স্থানীয় ফ্যাবিও-ফাতিমার বিশেষ দিনটি পরিণত হয় এক অপ্রত্যাশিত কৌতূহল ও হুলস্থুলের ঘটনায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে আসল দম্পতির বিয়ে নিয়ে বিপাক

আপডেট টাইম : ১১:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬