ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাজারে ৪০ বছরের পুরনো মাংস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৪৮২ বার

ভাবতে পারেন ৪০ বছরের পুরনো মাংস দেদার বিক্রি করা হচ্ছে ভোক্তাদের কাছে! সম্প্রতি চীনে ভেজালবিরোধী অভিযান চালিয়ে হাজার টন পুরনো মাংস জব্দ করেছে কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক টাইমসের।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কর্তৃপক্ষ প্রায় ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের মাংস জব্দ করেছে, যেগুলো ১৯৭০ দশকের। এতদিন ধরে হিমায়িত করে রাখা হয়েছিল ওগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪টি প্রদেশ ও অঞ্চলে অভিযান চালিয়ে পাচারকারীদের কাছ থেকে মাংসগুলো জব্দ করা হয়। এর মধ্যে গরু, মুরগি ও শূকরের মাংস রয়েছে।

মাংসগুলো শুধু চীনের বাজারেই নয়, চালান করা হতো হংকং ও ভিয়েতনামেও। চীনা সরকারকে ফাঁকি দিয়েই অবৈধভাবে পাচারকারীরা সেগুলো পাঠাতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুনান প্রদেশের রাজধানী চাংশা’র কাস্টমস বিভাগের কর্মকর্তা ঝাং তাও বলেন, ‘ওগুলো খুব সুগন্ধী ছিল। পুরো ট্রাকজুড়ে মাংস ছিল। যখন আমি দরজা খুললাম আমি পড়ে যাচ্ছিলাম।’

চাংশা কর্তৃপক্ষ জানায়, গত ১ জুন তারা ৮০০ টন হিমায়িত মাংস জব্দ করে। একই সঙ্গে দুটি পাচারকারী চক্রের ২০ সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মাংসগুলো দেশজুড়ে খুচরা বিক্রেতা, সুপার মার্কেট ও রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হতো। এমনকি অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমেও ওগুলো বিক্রি করা হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বাজারে ৪০ বছরের পুরনো মাংস

আপডেট টাইম : ০২:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫