ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অপর্ণার ‘আমার পতাকা আমার বাংলাদেশ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৩৫৪ বার

অপর্ণা ঘোষ। জনপ্রিয় এই অভিনেত্রী কিছুদিন আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবি ‘ভুবনমাঝি’-এর কাজ শেষ করেছেন। ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত। যৌথ প্রযোজনার এ ছবিটি বিজয় মাসে মুক্তি না পেলেও এটি নিয়ে সামনে নতুন একটি ক্যাম্পেইন শুরু হবে। ছবিটি পরিচালনা করেছেন ফখরুল আবেদীন। নতুন এ ক্যাম্পেইন প্রসঙ্গে অপর্ণা মানবজমিনকে বলেন, এ ছবির কাজটি বেশ ভালো হয়েছে। দু’দেশের সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটি সঠিক সময়ে দুটি দেশেই মুক্তি পাবে। তবে ছবি মুক্তির আগে ১৪ই ডিসেম্বর থেকে আমরা একটি ক্যাম্পেইনের মাধ্যমে ছবির প্রচারণার কাজ শুরু করব। বর্তমানে ছবির পরিচালক ফখরুল ভাই কলকাতা রয়েছেন। তিনি ফিরলেই এ ছবির প্রচারণা শুরু হবে। ক্যাম্পেইনের শিরোনাম থাকছে ‘আমার পতাকা আমার বাংলাদেশ’। আমাদের সঙ্গে এ প্রচারণায় অংশ নেবে ছবির নায়ক পরমব্রত। উল্লেখ্য, অপর্ণা এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জনের ‘রেইন কোট’, প্রসূন রহমানের ‘সূতপার ঠিকানা’ ও সুমন ধরের ‘দর্পণ বিসর্জন’ ছবিতে কাজ করেছেন। সমপ্রতি সাজাদ রাসেলের ‘সমুদ্রের রাত্রি’ শিরোনামে একটি থ্রিলারধর্মী নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া। এছাড়া মাহফুজ আদনানের ‘শেষের কাব্য তুমি’, আবুল হায়াতের পরিচালনায় রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ‘সূর্য ওঠার আগে’ নাটকে কাজ করেছেন। ‘সূর্য ওঠার আগে’ নাটকটি চ্যানেল আইয়ে বিজয় দিবসে প্রচার হবে। এদিকে দেশটিভিতে তার অভিনীত আর বি প্রীতমের ‘কমিউনিটি’ এবং এনটিভিতে গোলাম সোহরাব দোদুলের ‘সং-সার’ নামে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অপর্ণার ‘আমার পতাকা আমার বাংলাদেশ’

আপডেট টাইম : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬