ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাতাশ্রীর ‘তুখোড়’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
  • ৩৬৩ বার

কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। এর আগে ভারতের একটি ছবিতে কাজ করলেও বাংলাদেশে এবারই প্রথম কোনো ছবিতে কাজ করলেন তিনি। ছবির নাম ‘তুখোড়’। কদিন পরই এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তাই বেশ আনন্দিত তিনি। ছবির প্রচারণার কাজে বাংলাদেশেও আসবেন তিনি। এ প্রসঙ্গে মুঠোফোনে রাতাশ্রী দত্ত মানবজমিনকে বলেন, ‘তুখোড়’ আমার প্রথম বাংলাদেশি ছবি। এ ছবির ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’। শুটিং, ডাবিং আর সম্পাদনা শেষে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত এ ছবিটি। এর প্রচারণার জন্য কিছুদিন পরই বাংলাদেশে আসব। আশা করি, এ ছবিটি সকলে পছন্দ করবেন। ‘তুখোড়’ ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এ ছবিতে রাতাশ্রীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শিবলী নওমান। শিবলী বাংলাদেশের ছেলে। তুখোড় দিয়েই সিনেমা জগতে অভিষেক যাচ্ছে তার। এ ছবির কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু। শিবলী-রাতাশ্রী ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন, শায়েরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাতাশ্রীর ‘তুখোড়’

আপডেট টাইম : ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬