ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

রাখাইন যান, রোহিঙ্গাদের দুর্দশা দেখুন: সু চিকে জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • ৩৮৬ বার

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে গিয়ে দেশটির সরকারি বাহিনীর কারণে তৈরি হওয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখার জন্য অং সান সু চিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গতকাল বৃহস্পতিবার সংঘটির মিয়ানমার বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সুচিকে রাখাইনের রোহিঙ্গা নির্যাতিত মংডু ও বুথিডং পরিদর্শন করে সেখানকার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন বিজয়।

দেশটিতে রোহিঙ্গাদের ওপর বর্বর সামরিক অভিযান বন্ধে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরই মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ তুলেছে মালয়েশিয়া।

গত ৯ অক্টোবর থেকে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। এই অভিযানে এ পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা নিহত, হাজারেরও বেশি গণগ্রেফতার এবং শত শত নারী ধর্ষণের শিকার হয়েছেন।

দেশটির সামরিক বাহিনী ওই রাজ্যে সংখ্যাঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত অত্যাচার চালিয়ে তাদের জাতিগতভাবে নিধন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়সহ জাতিসংঘের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। সংস্থাটির মতে গণহত্যা থেকে বাঁচতে এ পর্যন্ত ২১ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

রাখাইন যান, রোহিঙ্গাদের দুর্দশা দেখুন: সু চিকে জাতিসংঘ

আপডেট টাইম : ০৪:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬