ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কার কারণে নায়িকা হলেন শাবনাজ ও মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬
  • ১১৩১ বার

বিনোদন: শাবনাজ ও মৌসুমী।বাংলাদেশি সিনেমায় মৌসুমীর অভিনয়ের ২৩ বছর পার হতে চলল। এই সময়ে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। অভিনয়গুণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রিয়দর্শিনী নায়িকার নাকি সিনেমায় আসারই কথা ছিল না, যদি শাবনাজ-নাঈম চলচ্চিত্রে না আসতেন।

ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় ‘চাঁদনী সন্ধ্যায়’ কথাগুলো বলেন মৌসুমী।
শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ মুক্তির

২৫ বছর পূর্তি হলো। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ‘চাঁদনী সন্ধ্যায়’। শাবনাজ-নাঈমদের সমসাময়িক শিল্পী থেকে শুরু করে এ প্রজন্মের বেশির ভাগ নায়ক-নায়িকা উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠানের একপর্যায়ে শাবনাজ-নাঈমের অনুরোধে স্বামী ওমর সানিকে নিয়ে মঞ্চে ওঠেন মৌসুমী। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন, ‘আমি তখনো চলচ্চিত্রে নাম লেখাইনি। শাবনাজ আপু তখন দারুণ জনপ্রিয় নায়িকা। তাঁর সবকিছুই ছিল অনুকরণীয়। তাঁর অভিনয়নৈপুণ্য, ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করত। তাঁকে দেখেই সাহস পেয়েছিলাম সিনেমায় অভিনয়ের। তিনিই আমার অনুপ্রেরণা।’

একটি সিনেমা নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখানো মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর থেকে এখনো সমানতালে কাজ করে চলছেন এই নায়িকা।-প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কার কারণে নায়িকা হলেন শাবনাজ ও মৌসুমী

আপডেট টাইম : ১২:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬