ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বঙ্গবন্ধুর অনুরাগী হয়ে আমি কেন তাকে কটাক্ষ করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
  • ৪৬১ বার

সারাজীবন বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, বঙ্গবন্ধুর অনুরাগী হয়ে আমি কেন তাকে কটাক্ষ করব?এ ধরনের কোনো গান আমি গাইনি। একটা ভন্ড গ্রুপ এ সব মিথ্যে কথা ছড়াচ্ছে। আমি এই মিথ্যা প্রচারণার শিকার।’ গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার পর ‘জনতার জিয়া’ শিরোনামের একটি গান রচিত হয়েছিল বলে গত ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিল। গানটির গীতিকার হিসেবে কবি হেলাল হাফিজের নাম ফেসবুকে ছড়িয়েছিল। এমনও শোনা যাচ্ছিল যে, এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর। যা সামাজিক মাধ্যমে ব্যপক সমালোচনার সৃষ্টি করে।

ফকির আলমগীর বলেন, ‘পুরো ব্যপারটাই আমাকে ও হেলাল হাফিজকে জড়িয়ে একটা বড় ষড়যন্ত্র। যাবতীয় প্রচারণা অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ করছি।’

তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন ও আদর্শ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাজীবন তার গান গাইতে গাইতে আজ আমি শিল্পী। অতএব তাকে নিয়ে এমন গান করার তো প্রশ্নই আসে না। জনতার জিয়া গানটি গেয়েছি, প্রমাণ করতে পারলে গানই ছেড়ে দিব।’

বরেণ্য এই শিল্পী বলেন, ‘আমার সুদীর্ঘ সঙ্গীত জীবনে মেন্ডেলা, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু কে নিয়ে গান গেয়েই তো আজ আমি বিখ্যাত হয়েছি। সারাজীবন আমি বঙ্গবন্ধুর গান গেয়ে আসছি।’

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কবি হেলাল হাফিজও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি লেখার কথা অস্বীকার করে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যিনি বা যারা আমাকে নিয়ে অসত্য প্রচারণা করছেন, আমি তাদেরও আন্তরিক মঙ্গল কামনা করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গবন্ধুর অনুরাগী হয়ে আমি কেন তাকে কটাক্ষ করব

আপডেট টাইম : ১১:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬