ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন পেলেন যে নেত্রীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী দিয়েছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর  মধ্যে ১২ আসনে ১০ নারীর নাম রয়েছে।

তাদের মধ্যে কেবল বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। খালেদা জিয়ার পৈত্রিক আদি নিবাস ফেনীতে। আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈত্রিক বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনো এখান থেকে প্রার্থী হননি।

এর বাইরে ঢাকা-১৪ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ছিলেন।

মানিকগঞ্জ-৩ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন  আফরোজা খানম রিতা । তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।

সিলেট-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তাহসিনা রুশদীর লুনা। তিনি এ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলীর স্ত্রী।

ফরিদপুর-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন  শামা ওবায়েদ। তিনি  দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ফরিদপুর-৩ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক, এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক।

এছাড়াও ঝালকাঠি-২ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, নাটোর-১আসনে ফারজানা শারমিন পুতুল, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন প্রিয়াংকা, যশোর-২ আসনে সাবিরা সুলতানা মুন্নী মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি। তাতে ধানের শীষের হয়ে লড়েছিলেন ১৪ নেত্রী। জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল ও জোট। আর নোট অব ডিসেন্ট দিয়েছে তিনটি দল ও জোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন পেলেন যে নেত্রীরা

আপডেট টাইম : ১১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫