ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রোহিতের পর কোহলির বিশ্বরেকর্ডও কেড়ে নিলেন বাবর আজম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৩০ বার

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আরেকটি ইতিহাস গড়লেন তিনি। শনিবার (১ নভেম্বর) ৩৬ বলে ফিফটি তুলে নিয়ে তিনি বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক বনে গেছেন।

এই ম্যাচে বাবর তার ৩৭তম ফিফটি করেন, সঙ্গে আছে তিনটি সেঞ্চুরি। এর আগে কোহলির ছিল ৩৮টি ফিফটি ও একটি সেঞ্চুরি। তবে বাবর এই ইনিংসের পর সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন। এখন তার নামের পাশে আছে সর্বোচ্চ ৪০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। কোহলি আছেন দ্বিতীয় স্থানে ৩৯টি নিয়ে, এরপর আছেন রোহিত শর্মা (৩৭), মোহাম্মদ রিজওয়ান (৩১) ও ডেভিড ওয়ার্নার (২৯)।

গত রাতে যখন তিনি নামলেন, তখন দল ছিল দারুণ বিপদে। আগের ম্যাচে দারুণ এক ফিফটি করা সাইম আইয়ুব শূন্য রানে আউট হন। তবে সে বিপদ সামলান বাবর, ঠাণ্ডা মাথায় ইনিংস গড়ে তোলেন তিনি। এরপর পেয়ে যান প্রায় প্রায় ১৭ মাস পর তার প্রথম টি-টোয়েন্টি ফিফটিও।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়েছিলেন বাবর। মাত্র ১১ রানে আউট হলেও রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। রোহিতের ১৫৯ ম্যাচে ৪২৩১ রানের রেকর্ড ভেঙে বাবর সেই জায়গা নেন মাত্র ১৩০ ম্যাচে।

পাকিস্তানের ইনিংসে বাবর করেন ৪৭ বলে ৬৮ রান। তাতে ভর করে ১৯ ওভারে ছয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান, সিরিজও জেতে ২-১ ব্যবধানে। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে ৫৫ রানে হেরেছিল তারা, কিন্তু লাহোরে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। প্রোটিয়াদের ১৩৯ রানে আটকে রাখতে ৩ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রোহিতের পর কোহলির বিশ্বরেকর্ডও কেড়ে নিলেন বাবর আজম

আপডেট টাইম : ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫