ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আলোর পথে ‘পুত্র’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬
  • ৩৬৮ বার

অটিস্টিক বাচ্চাদের সমস্যার হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পুত্র’। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান। মঙ্গবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে ‘পুত্র’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

‘পুত্র’-এর প্রিমিয়ারে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।

চলচ্চিত্রের পরিচালক সাইফুল ইসলাম মান্নু বলেন, অটিস্টিক বাচ্চাদের নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। কাজটা করা অত সহজ ছিল না। ছবির শুটিংয়ের আগে অটিস্টিক বাচ্চাদের নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গে আলাপ করেছি। অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমি পড়াশোনাও করেছি। আশা করছি, ছবিটি সবার হৃদয়ে দাগ কাটবে।

‘পুত্র’ চলচ্চিত্র প্রসঙ্গে ফেরদৌস বললেন, দীর্ঘ অভিনয়জীবনে অনেক বাণিজ্যিক ছবিতে কাজ করেছি। অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত এমন ছবিতে প্রথম কাজ করলাম। অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে। দায়বদ্ধতা থেকেই ছবিটিতে অভিনয় করেছি। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

চলচ্চিত্রটি নিয়ে আশাবাদ জানিয়ে জয়া আহসান বলেন, অটিস্টিক শব্দটি বলতে তাঁর ভালো লাগে না। এদের তিনি ‘স্পেশাল চাইল্ড’ বলেন। পুত্র ছবির গল্প সেই সব স্পেশাল চাইল্ডকে নিয়েই। দেশে সচরাচর এমন গল্প নিয়ে ছবি তৈরি হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আলোর পথে ‘পুত্র’

আপডেট টাইম : ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬